তাজিকিস্তানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০

বাংলাদেশ দল ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তান প্রিমিয়ার লিগের তৃতীয় স্থান পাওয়া কুকতোশের বিপক্ষে ২-০ গোলে হেরেছে।

 

তাজিকিস্তানের দুশানবেতে এরপর আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল।

আরো পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ জিতল নিউজিল্যান্ড

এই ম্যাচটির পর ১০ সেপ্টেম্বর দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব। 

ম্যাচের ১২ মিনিটেই মহিউদ্দিনের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধে এই লিড ধরে রেখে বিরতে যায় কুকতোশ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে ফের গোল হজম করে জেমি ডের দল।

ম্যাচটিতে স্কোয়াডের সবাইকে পরখ করে নিতে চেয়েছেন বাংলাদেশ কোচ। দ্বিতীয়ার্ধে ৯ জন খেলোয়াড় বদল করেন তিনি। 

 

ইত্তেফাক/ইউবি