মোহাম্মদপুরে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

রাজধানীর মোহাম্মদপুরে সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহসিন নামে (১৬) একছাত্র ​ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে। 

জানা যায়, মোহাম্মদপুর থানাধীন চান হাউজিং পাইনিয়ার কলেজের সামনে রাস্তায় রকি/রবিনের (সিনিয়র গ্রুপ) সঙ্গে জুনিয়ারদের ঝগড়া হয়। এ নিয়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন নবম শ্রেণির ছাত্র মহসিন।

আরো পড়ুন: আওয়ামী লীগ কখনও ধর্মের বিভাজনে বিশ্বাস করে না : প্রধানমন্ত্রী

তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান। আহত রুবেল হাওলাদারকে (২৩)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ