খাবারে বিষ দিয়ে সন্তানকে হত্যা করলেন মা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহকে কেন্দ্র করে খাবারের সঙ্গে দুই সন্তানেরে খাবারে বিষ দিয়েছেন নুরবানু আক্তার নামের এক মা। এ সময় তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নুরজ্জামান (দেড় বছর) ঘনি মহেশষপুর গ্রামের সেলিম উদ্দিনের ছোট ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছোট মেয়ে শাম্মী আক্তার (৬ মাস) ও মা নুরবানু আক্তার। 

পুলিশ ও পরিবারের স্বজনরা জানান, রাতে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় নুরবানুর। পরে সব ঠিক হয়ে যায়। পরের দিন সকালে তার স্বামী বাসা থেকে বেড় হয়ে যাবার পরেই নুরবানু তার দুই সন্তানের খাবারে বিষ দিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ও পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ছোট ছেলে নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রংপুর-৩ উপনির্বাচন: ভোট দিতে পারবে না নতুন ভোটাররা

স্বামী সেলিম উদ্দিন জানান, স্থানীয়রা খবর দিলে তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি। 

ঠাকুরগাঁও সদর থানার এসআই ফিরোজা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ইত্তেফাক/অনি