জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫২

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে বাংলাদেশ ম্যাচটি জিতে। 

শুক্রবার শ্রীলঙ্কায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২৭ রানে অলআউট হয় আরব আমিরাত। তানজিম-রাকিব ও শরিফুলের বোলিংয়ের সামনে ২৮ ওভারের বেশি খেলতে পারেনি তারা। 

আরব আমিরাতের দেওয়া টার্গেটে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 

৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে ১০ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশের যুবারা। 

ইত্তেফাক/জেডএইচ