তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। যদিও গতকাল কোনো রকমে ফলোঅন এড়িয়েছিল টিম টাইগার্স।
তৃতীয় দিনের শুরুতে মোহাম্মদ নবীর একটি ডেলিভারি একটু তাড়াহুড়ো করে লফটেট শট খেলতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তাইজুল ইসলাম। ফেরার আগে তার সংগ্রহে ছিল ১৪ রান। খেলেছিলেন ৫৮টি বল। এর মধ্যে বাউন্ডারি রয়েছে দুইটি।
অপরপ্রান্ত আগলে রাখলেও শেষ রক্ষা করতে করতে পারেননি মোসাদ্দেক হোসেন। নবাগত নাঈম হাসানকে নিয়ে লড়ছিলেন এই হানহাতি অলরাউন্ডার।
রশীদ খানের তৃতীয় ওভারে ৫ম বলের শিকার হন নাঈম। অফ স্ট্যাম্পের বাইরে ফেল এক দারুণ গুগলির ফাঁদে পড়েন নাঈম। ফেরেন এলবিডব্লিউ হয়ে। যদিও রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি।
আরও পড়ুন: প্রথম দেখায় যে হাল হয়েছিল বিরাট কোহলির
প্রথম ইনিংসে বাংলাদেশে দলের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান। আফগানিস্তানের লিড ১৩৭। বল হাতে রশীদ খান ৫৫ রানের দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
ইত্তেফাক/অনি
