বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শুরু থেকে ঘটছে নানা নাটকীয়তা। যদিও সাতসকালেই অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর ১ম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন। পর পর দুই বলে দুই ব্যাটসম্যানকে ফেরানোর পর সাকিবের সামনে হাতছানি দেয় হ্যাট্রিক। কিন্তু তা হয়নি।
আরও পড়ুন: প্রথম দেখায় যে হাল হয়েছিল বিরাট কোহলির
তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে আফগানিস্তান। ১৪ ওভারের জুটিতে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান আর হাসমতউল্লাহ শহীদি। শেষতক এই জুটিটি ভেঙেছেন নাইম হাসান। তার ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)।
তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে ৫৬ রান তুলেছে সফরকারিরা। লাঞ্চের পর ধাক্কা সামলে নিয়েছে আফগানরা। সর্বশেষ খবর পর্যন্ত আফগানিস্তান ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১২ রান।
ইত্তেফাক/অনি
