৩০০ ছাড়ালো আফগানিস্তানের লিড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২২

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বড় লিডের যাচ্ছে আফগানিস্তান। ৫ উইকেট হাতে ইতিমধ্যে তাদের লিড ৩০০ ছাড়িয়েছে। আফসার জাজাই ১৩ ও মোহম্মদ নবী ১ রানে ব্যাট করছেন। 

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর ১ম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন।  তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে আফগানিস্তান। ১৪ ওভারের জুটিতে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান আর হাসমতউল্লাহ শহীদি। শেষতক এই জুটিটি ভেঙেছেন নাঈম হাসান। তার ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)। 

 

এর পর আফসার আজগারকে (৫০) ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের পর বড় লিডের দিকে যাচ্ছিল সফরকারীরা।  সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইব্রাহিম জাদরানকে ফেরান নাঈম হাসান। 

আরো পড়ুন : উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শোকজ করা হচ্ছে : ওবায়দুল কাদের

এর আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে থাকলো সাকিবের দল। প্রথম ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিলো ৩৪২ রান।

 

ইত্তেফাক/ইউবি