আলবেনিয়াকে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। শনিবার রাতে নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে গতবারের রানার্সআপরা।
‘এইচ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ফ্রান্স। ফলে খেলার অষ্টম মিনিটেই প্রথম গোলের দেখা পায় ফরাসিরা। এই গোলটি করেন কিংসলে কোমান। এরপর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিভার জিরুদ।
ম্যাচের ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ফ্রান্সের জয় নিশ্চিত করেন কোমান। ৮৫তম মিনিটে জাতীয় দলে নিজের অভিষেকেই গোলের দেখা পান ইকোনে।
শেষ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া। ফলে ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
ইত্তেফাক/জেডএইচ
