উইকেট না হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬

লাঞ্চ বিরতির আগে ৯ ওভার ব্যাট করে কোনো উইকেটের পতন হতে দেননি সাদমান ইসলাম ও লিটন দাস। লাঞ্চে  যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। সাদমান ২১ ও লিটন দাস ৯ রানে অপরাজিত আছেন। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে আরো ৩৬৮ রান করতে হবে।

 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছেন ডানহাতি লিটন দাস। প্রথম ইনিংসে লিটন তিন নম্বরে ব্যাট করেছিলেন।  

 

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। আর প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ৩৪২ রান। অন্যদিকে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে দুই ইনিংস মিলে ৩৯৭ রানের লিড পায় আফগানিস্তান।  

আরো পড়ুন : বিয়াঙ্কাতে স্বপ্নভঙ্গ সেরেনার

এ টেস্ট জিততে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। কারণ দ্বিতীয় ইনিংসে এতো রান তাড়া করে বাংলাদেশ কখনো জিততে পারেনি। চতুর্থ ইনিংসে বাংলাদেশ ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কখনো। এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে নিউজিল্যান্ডের। এই টেস্ট বাঁচাতে শেষ দুইদিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।

 

ইত্তেফাক/ইউবি