বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু সাঈদের পিতা মোহাম্মদ আলী জিন্নাহ আজ রবিবার বিকেলে ইন্তেকাল করেছেন। তিনি স্ট্রোক করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দুধিয়াগাছা গ্রামের নিজ বাসভবনে বিকেল সাড়ে ৪মটায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আরও পড়ুন : এরশাদের আসনে জাপার প্রার্থী সাদ
পারিবারিক সূত্র জানায়, রাত ১১টায় নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে লাশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নেয়া হবে। সেখানকার জান্নাতুল ফেরদৌস দরবার শরীফের কবরস্থানে আগামীকাল সোমবার সকালে মরহুমের দাফনের কথা রয়েছে।
ইত্তেফাক/কেআই
