আরএফএল কর্মকর্তা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মূল আসামি হলেন- মো. আব্দুল হক রনি। 

অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ