মাশরাফিদের দুর্দান্ত বোলিংয়ের কাছে যেন অসহায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেও ধুকছে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুরে টস জিতে ব্যাট করছে ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭.২ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৭৮ রান। মাশরাফি নিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ তিনটি। সাকিব, মুস্তাফিজ, রুবেল ও মিরাজ নেন একটি করে উইকেট।
দলীয় ২৫ রানে কাইরন পাওয়েল আউট হন সাকিব আল হাসানের বলে। এরপর ড্যারেন ব্রাভো ও শাই হোপের উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৯৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শিমরন হেটমায়েরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। পরে মাশরাফি ফিরিয়েছেন রোভম্যান পাওয়েলকে। এরপর রুবেল ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।
আরও পড়ুন: ফের মাশরাফির আঘাত, ৫ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ
আউট হওয়া ব্যাটসম্যানদের শাই হোপ সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া রোস্টন চেজ ৩২ এবং মারলন স্যামুয়েলস ও কিমো পল করেন ২৫ রান করে করেছেন।
এর আগে দুটি টেস্টেই বাংলাদেশ জয় পেয়েছে তিন দিনের মধ্যে। আবার ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশই গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। খেলাটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। এর সঙ্গে ওয়ানডে দলে ফিরছেন পুরোপুরি সুস্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ইত্তেফাক/কেআই

