ভূরুঙ্গামারীতে নদে ভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের পাশে ইসলামপুর নামক স্থানে লাশটি নদের কিনারে আটকে ছিল। নিহতের পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। গলার কিছু অংশ কাটা। বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ওসি ইমতিয়াজ কবির জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। লোকটিকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।

ইত্তেফাক/এসএস