বিশেষ স্কলারশিপে ভর্তি নিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে সিটি ও স্থায়ী ক্যাম্পাসে বিশেষ ছাড়ে ভর্তি মেলা শুরু হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি ফির ৫০ শতাংশ ছাড়ে ফল সেমিস্টার শুরু করতে পারবেন। এছাড়াও সিটি ক্যাম্পাসের ভর্তিতে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ এবং স্থায়ী ক্যাম্পাসে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ ওয়েভার পাবেন। সিএসই (ইভিনিং) ও ইইই (ইভিনিং) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ৫ শতাংশ ওয়েভার।
আরো পড়ুন: র্যাংকিংয়ে শীর্ষ এক হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়
ভর্তির জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রিন ইউনিভার্সিটির (www.green.edu.bd) ওয়েবসাইটে।
ইত্তেফাক/এমআর
