নারী নির্যাতনের মামলা থেকে মুক্তি পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ও তার পরিবারের লোকজন। বিগ বস-১০ এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা ৪ বছর আগে তার স্বামী জোরাভর সিং, দেবর যুবরাজ সিং, শাশুড়ি শবনম সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন।
আকাঙ্খা অভিযোগ করেছিলেন, যুবরাজ সিংয়ের দাদা জোরাভর ও পরিবারের লোকজন তার উপর মানসিক নির্যাতন করতেন। এ ঘটনায় তিনি যুবরাজ সিং, তার দাদা দাদা জোরাভর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত আকাঙ্খা ও জোরাভরের বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয়।
আরো পড়ুন : আজ উঠবে মাইক্রো মুন
এদিকে, যুবরাজ ও তার পরিবারের উপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন আকাঙ্খা। আকাঙ্খা বলেন, 'আমার জন্য যুবরাজ ও তার পরিবারের কারও সম্মানহানি হলে আমি ক্ষমাপ্রার্থী। আদালত আমার দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্মতি দিয়েছে। সব জায়গায় নিজের অভিযোগ জানানো হয়তো আমার উচিত হয়নি।'
আদালতের বাইরে যুবির পরিবারের লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন আকাঙ্খা।
ইত্তেফাক/ইউবি
