খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচনের দিন তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারে।’
রবিবার দুপুরে ঘাটারচর এলাকায় লাবনী রেস্টুরেন্টে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হবে। মানুষের মাঝে এখন নির্বাচনী জোয়ার দেখা দিয়েছে। ১৯৭০ সালে যেভাবে নির্বাচন হয়েছিল এবারের নির্বাচন সে রকম ভাবেই হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে যারা কারচুপির কথা বলে তারা বেকুব। তথ্যপ্রযুক্তি ও মিডিয়ার যুগে নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নাই।’
আরো পড়ুনঃ #মিটু: মাঝ আকাশে যেভাবে যৌন হয়রানির শিকার হন বিমানবালারা
এতে ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকুর সভাপতিত্বে সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মো. আলতাফ হোসেন বিপ্লব, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/কেকে
