নতুন বিমান কিনলেন মেসি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

যাতায়তের জন্য নতুন আরেকটা বিমান কিনলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের এবং পরিবারের ব্যবহারের জন্য এটি কিনেছেন তিনি।

আর্জেন্টিনার ওয়েবসাইট ডাবল আমারিল্লা এই সংবাদ প্রকাশ করেছে। তারা জানায়, বিমানটি কিনতে ১৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছেন মেসি। বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৩৫৮ টাকা। এটি কেনা হয় যুক্তরাষ্ট্রে। রেজিস্ট্রেশন করা হয়েছে আর্জেন্টিনায়।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বিমানটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস বিমানবন্দরে আনা হয়েছে। বিমানটি উঠা-নামার জন্য সান ফার্নান্দো শহরে জায়গা ঠিক করা হয়েছে।

মেসির বিমানের সিঁড়ি। ছবি: সংগৃহীত

এলভি-আইআরও গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের বিমানটি মেসির জন্য নতুন হলেও এটি তৈরি হয়েছে ২০০৪ সালে। বিমানটিতে ১৬টি বিলাসবহুল সিট আছে। আছে দুটি বাথরুম। দুটি রান্না ঘরও আছে। বিমানটির লেজে মেসির জার্সি নম্বর ১০ লেখা আছে।

আরো পড়ুন: বোনের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সোহেল তাজ

বিমানটির সিঁড়িগুলো তার পরিবারকে পরিচয় করিয়ে দিচ্ছে। সিঁড়ির ধাপে ধাপে লেখা ‘লিও, আন্তোনেল্লা, থিয়াগো, সিরো এবং মাতেও।’ আন্তেনেল্লা রোকুজ্জো হলেন তার স্ত্রী। আর থিয়াগো, সিরো ও মাতেও-তার তিন ছেলে।

আর্জেন্টাইন তারকার আরো একটি বিমনা আছে, যা পুরনো হয়ে গেছে।

ইত্তেফাক/জেডএইচ