লা লিগায় নিজেদের চতুর্থ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ সময় আজ শনিবার রাত একটায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ ম্যাচ উপলক্ষ্যে স্কোয়াডে ফিরেছেন দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও সদ্য বার্সেলোনায় যোগ দেয়া জুনিয়র ফিরপো। ক্যাম্প ন্যু’র দর্শকরা এ ম্যাচেও মাঠে পাচ্ছে না অধিনায়ক লিওনেল মেসিকে।
প্রাক মৌসুমের একটি প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে কাফ ইনজুরিতে পড়েন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এরপর প্রতি ম্যাচেই ভক্তরা অপেক্ষায় আছে প্রিয় ফুটবলারের মাঠে নামার। তাদের অপেক্ষা আরো দীর্ঘ হলো। এমনকি আগামী ১৮ সেপ্টেম্বর ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের ম্যাচেও তার ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এছাড়াও ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে ওসমান দেম্বেলে ও উমতিতি।
ইত্তেফাক/এএম
