প্রথম বলেই সাইফুদ্দিনের আঘাত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই আঘাত হানেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের দুর্দান্ত ডেলিভারিতে রহমতউল্লাহ গুরবাজকে সরাসরি বোল্ড করে পাঠিয়ে দেন সাজঘরে।  চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে  নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছে উভয় দল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে। দু’দলই তাদের প্রথম ম্যাচে

 

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। তাই এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। সেই মিশনে দু’দলই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।

বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর মিশন। কারণ চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে দেয় তারা। তাই আজকের ম্যাচ জিতে টেস্টে হারের ক্ষত কিছুটা হলেও মুছতে চাইবে সাকিব বাহিনী।

আরও পড়ুন : ব্রিটিশ কনস্যুলেটের সামনে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

ইত্তেফাক/কেআ