অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভেরিফায়েড ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাক হয়েছে। তাই এটি থেকে যদি কোনো অনাকাঙ্খিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে।
 
অর্থমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: অধিক সার ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর: কৃষিমন্ত্রী

ইত্তেফাক/কেকে