মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার নাম অঞ্জলী বিশ্বাস (৪০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চরবাগনী গ্রামের ফনিভূষন বিশ্বাসের স্ত্রী। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

রবিবার বিকালে মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি যাত্রীবাহী বাস একটি ইজবাইককে পিছন থেকে ধাক্কা দিলে অঞ্জলী বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন।

আহত তিনজন জাহানারা বেগম, অর্চনা রানী, বারেক মোল্লা। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই ইজিবাইকের যাত্রী ছিলেন।

আরও পড়ুন: শায়েস্তগঞ্জে ট্রেনের কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু