নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী নিয়ে প্রতিযোগিতা অক্টোবরে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৯

নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট নতুন উদ্ভাবনী  উন্নয়ন ও তৈরির লক্ষ্যে আগামী মাস থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে  একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

 

অক্টোবরে মাসব্যাপী এ আয়োজন অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১৫টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চলবে। আবেদনে শিক্ষার্থীদের নবায়নযোগ্য শক্তি দ্বারা তৈরি উদ্ভাবনীর নকশা এবং নবায়ন যোগ্য শক্তি যেমন সৌর শক্তি, বাতাস এবং বায়োগ্যাসের মৌলিক বৈজ্ঞানিক নীতি, কর্মবিবরনী এবং বিভিন্ন পণ্যে কিভাবে এটি ব্যবহার করা যায় এর  বিস্তারিত থাকতে হবে।  শিক্ষার্থীদের  কাছ থেকে মাসব্যাপী আবেদন গ্রহণের পর বিচারকমণ্ডলীরা ৫ থেকে ১০ জনের চূড়ান্ত প্রতিযোগী বাছাই করবে এবং এই প্রতিযোগিদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

 

এ প্রতিযোগিতাকে সামনে রেখে স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিআরআই, জ্বালানী মন্ত্রণালয়, পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন : 'গোপন নথি' বিক্রির চেষ্টা, কানাডার নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পাওয়ার ডিভিশন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সিইও ফারজানা চৌধুরী এবং সিআরআই'র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী প্রায় ১ শত উদ্যোক্তা দেশের বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করা হবে। যাদের কারিগরি, কৌশলগত সহায়তা দেয়া হবে যাতে তারা নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনে কাজ করতে পারে।

 

ইত্তেফাক/ইউবি