অধিনায়ক কোহলির পাঁচ মহাদেশ জয়

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮

অধিনায়ক হিসেবে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন ভারতের বিরাট কোহলি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট ৩১ রানে জিতে টিম ইন্ডিয়া। যার মাধ্যমে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ জয় পেলেন কোহলি। এই তিন মহাদেশে জিতেছেন আবার একই বছরে।

তাছাড়া এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে জয়ের রেকর্ড তো রয়েছেই। তাই সবমিলিয়ে পাঁচ মহাদেশেই টেস্ট জেতা হলো তার। 

আরো পড়ুন: রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

এছাড়াও ১৯৬৮ সালের পর একই বছরে দ্বিতীয় বারের মত এশিয়ার বাইরে তিনটি টেস্ট জয়ের রেকর্ডও গড়লো ভারত। এর আগে প্রথমবার ১৯৬৮ সালে এক বছরে এশিয়ার বাইরে ৬টি টেস্ট খেলে ৩টি ম্যাচ জিতে দলটি।

ইত্তেফাক/কেআই