মাদারীপুরের রাজৈরে এক কিশোর চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা । শনিবার সন্ধ্যার পর রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ীর নিকট এ ঘটনা ঘটে । নিহত চালক রাজিব শেখ (১৬) উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে।
পুলিশ লাশ রাত ৯টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: লোহাগড়ায় তিন শিক্ষককে হাতুড়িপেটা
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় ব্রিজের নিকট থেকে ৩/৪জন লোক রাজিবের অটোভ্যানটি ভাড়া করে নিয়ে যায়। পরে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ীর নিকট রাস্তার পাশে রাজিবের লাশ এলাকাবাসি দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্ষিয়টি নিশ্চিত করে থানার ওসি মোঃ শাহজাহান জানায়, রাজিবের মাথার পিছনে আঘাতের চিন্থ রয়েছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে।
ইত্তেফাক/এমআরএম
