বাংলাদেশের বাজার-সদাইয়ের অনলাইন প্ল্যাটফর্ম চালডাল.কম এবং কুকআপস সম্প্রতি তাদের অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কুকআপসের সকল কার্যক্রম প্রায় এক মাসের বিরতির পর আবারও ফিরে আসছে নতুন আঙ্গিকে। কুকআপস তাদের সকল কার্যক্রম ২৯ সেপ্টেম্বর শুরু করতে যাচ্ছে।
কুকআপসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নামিরা হোসেন জানান, ‘আমরা খুবই আশাবাদী এই অংশীদারিত্বের ব্যাপারে। আমরা বিশ্বাস করি এটি শুধু বাংলাদেশের খাদ্য প্রযুক্তি শিল্পের আমূল পরিবর্তন আনবে না, বরং এদেশের লাখ লাখ নারী যারা ঘরে থেকে উপার্জন করতে চান তাদের জীবনকেও বদলে দিতে সাহায্য করবে। চালডালের নানাবিধ দক্ষতা আমাদের ব্যবসায় দারুণভাবে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।’
অন্যদিকে চালডালের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা ওয়াসিম আলিম বলেন, ‘এটি আমাদের কাছে পরিষ্কার যে কুকআপস অসংখ্য মানুষের ভালোবাসার একটি মাধ্যম এবং আমরা সত্যিই মুগ্ধ স্বল্প সময়ের মধ্যে তাদের অর্জন দেখে। কুকআপস খাবার এবং চালডাল তার উপকরণ সরবরাহের ব্যবসায় নিয়োজিত আছে, আমরা মনে করি আমরা একে অপরকে নানাভাবে সহায়তা করতে পারবো এই অংশীদারিত্বের মাধ্যমে। আশা করছি আমাদের এই জুটি বাংলাদেশের স্টার্টআপ কাঠামোয় আস্থা আনয়নের পাশাপাশি একে আরও স্বতঃস্ফূর্ত হতে অনুপ্রাণিত করবে।’
বাজার-সদাই কিনতে অথবা আরও জানতে ভিজিট করুন: https://chaldal.com/
সুস্বাদু হোমমেড খাবার অর্ডার করতে ভিজিট করুন: https://cookups.com.bd/
ইত্তেফাক/জেডএইচ
