তুরস্কের বোদরুম শহরে প্রাণের মানুষের সঙ্গে বাঁধা পড়েছিলেন নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বোদরুমে গিয়ে মনের আদানপ্রদান হয়েছিল তার। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বোদরুমে সাতপাকে বাঁধা পড়েন নুসরাত। এরপর এসে যোগ দেন লোক সভায়।
এরপর একাধিকবার বিয়ে এবং মধুচন্দ্রিমার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। কিন্তু এবার নুসরাত শেয়ার করলেন এক্কেবারে অন্যরকম ভিডিও। অভিনেত্রীর ওই ভিডিও শেয়ার করার পরই তা হু হু করে ভাইরাল হয়।
আরো পড়ুন: প্রেমিকের গোপনাঙ্গ কেটে থানায় হাজির প্রেমিকা!
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল সমুদ্রের মাঝে ইয়টে চেপে কখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছেন নুসরাত জাহান, নিখিল জৈন। আবার কখনও দেখা যাচ্ছে, প্রিয় বান্ধবী মিমির সঙ্গে নাচছেন নুসরাত। শুধু তাই নয়, বিয়ের পর নুসরাতের ঠোঁটে ঠোঁট রেখে আলতো ছোঁয়া দিতেও দেখা যায় নিখিল জৈনকে।
ইত্তেফাক/বিএএফ

