আগামী ২৯ সেপ্টেম্বর বিগ বস ১৩-র প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে। বিগ বস শুরুর আগে সম্প্রতি একটি ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে হাজির হন সালমান খান। ওই অনুষ্ঠানে আচমকাই ক্ষেপে যান সালমান খান।
ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের মঞ্চের একদম কাছে চলে আসেন পাপারাতজি। সুপারস্টারকে দেখে চটপট পড়তে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। যা দেখে ক্ষেপে যান সালমান খান। পাপারাতজি কেন মঞ্চের এতো কাছে চলে এসেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সালমান। যদিও ভাইজান যাই বলুন না কেনো পাপারাতজিকে সেখান থেকে এক পাও নড়তে দেখা যায়নি। যা দেখে চোটে যান সালমান।
আরো পড়ুন: এবার জব্দ সম্রাট ও শাওনের ব্যাংক হিসাব
তিনি বলেন, ‘আপনাদের ছাড়া এখানে আর কারও কোনো রকম সমস্যা হচ্ছে না। যদি আমাকে নিয়ে আপনাদের এতোই সমস্যা হয় তাহলে নিষিদ্ধ করে দিন আমাকে।’
সালমানের ওই কথা শুনে সেখানে এগিয়ে আসেন সংশ্লিষ্ট ইভেন্ট সংস্থার একজন। তিনি বুঝিয়ে শান্ত করতে শুরু করেন সালমানকে। তবে সংশ্লিষ্ট ইভেন্ট সংস্থা যাই করুক না কেন সালমানের ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি সালমান খান কেন পাপারাতজির সঙ্গে এই ধরনের ব্যবহার করছেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা।
ইত্তেফাক/বিএএ
