কোটালীপাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো: মহসিন শেখ (১৮) ও জনি শেখ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের সরদার বাড়ি মোড় থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মো: মহসিন শেখ উপজেলার ডহরপাড়া গ্রামের মো: লায়েক শেখের ছেলে ও জনি শেখ একই গ্রামের মজনু শেখের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতরা এলাকায় মাদক সেবন ও বিক্রেয়ের সাথে জড়িত। 

ইত্তেফাক/আরকেজি