লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে মোঃ হিমেল (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নানার বাড়ি উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়ায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিমেল রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের মুন্সী বাড়ির আবদুল কাদেরের ছেলে।সে রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
হিমেলের বাবা আবদুল কাদের জানান, হিমেলের মাকে নিয়ে তিনি ঢাকার একটি হসপিটালে চিকিৎসা নিতে গিয়েছিলো। সেখানে হিমেল নানার বাড়ি পশ্চিম শোশালিয়ার ধুল্লব বেপারী বাড়িতে বেড়াতে যায়। বিকালে হিমেল তার নানার ঘরে ড্রিলমেশিন দিয়ে কাজ করছিলো। এ সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাস শ্রমিক নিহত
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলো। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
