হঠাৎ বন্ধ হয়ে গেছে সালমান খানের ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং। একথা শোনার পর থেকেই সালমানের ভক্তদের মন ভেঙেছে। তাই আপাতত ‘দাবাং থ্রি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন ভাইজানের ভক্তরা। সকলেই আশা ছিল আগামী ঈদে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’। তবে সে আশাতেও জল ঢেলেছেন সাল্লু। ‘দাবাং থ্রি’ও ঈদে মুক্তি পাচ্ছে না।
তবে বেশকিছুদিন আগে সালমান নিজেই জানিয়েছিলেন, আগামী ঈদে ‘ইনশাল্লাহ’ ছবিটি মুক্তি না পেলেও সবার জন্য থাকছে অন্য একটি চমক।’ এই বক্তব্যের পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছিলো কী সেই চমক?
বলিউড হাঙ্গামা'র প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাধে হল সালমানের দাবাং থ্রির পরবর্তী ছবি। যেটা কিনা ২০২০ সালের ঈদে মুক্তি পেতে চলেছে।’
আরো পড়ুন: লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
শোনা যাচ্ছে, একটি কোরিয়ান সিনেমার অবলম্বনেই তৈরি হতে চলেছে সালমানের আগামী ছবি ‘রাধে’। ‘দাবাং থ্রি'র মুক্তির আগেই ‘রাধে’র শুটিং শুরু করে দেবেন সালমান খান। ‘দাবাং থ্রি’র মতোই ‘রাধে,র পরিচালনাও করবেন প্রভু দেবা। যেটি কিনা মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর।
প্রসঙ্গত, এর আগে ‘তেরে নাম’ ওয়ান্টেড ছবিতেও সালমানের চরিত্রের নাম ছিল ‘রাধে’। তাই সালমান ভক্তদের প্রশ্ন, এবারও কি তবে তৃতীয়বারের জন্য ‘রাধে’র ভূমিকায় অবতীর্ণ হবেন সালমান?
ইত্তেফাক/বিএএফ
