গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অজ্ঞাত নারীর (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া থানা পুলিশ টুঙ্গিপাড়া উপজেলার করফা বিল থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামূল কবির জানান, স্থানীয়রা বিলে লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।
আরও পড়ুন: শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : আহত ৩০
লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ১৫ দিন আগে থেকেই ওই স্থানে লাশটি পড়ে রয়েছে।
ইত্তেফাক/নূহু
