পাংশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে ঝন্টু (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাবাসপুর ইউনিয়নের উত্তর হাবাসপুর গ্রামের হজো মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ঝন্টু কৃষিকাজ শেষে পদ্মা নদীর পাড় দিয়ে বাড়িতে আসছিলো। এ সময় বজ্রপাত হলে নদীর পাড়েই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: গোপালগঞ্জে নারীর গলিত লাশ উদ্ধার

নদীর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ইত্তেফাক/নূহু