রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলাই বিশেষ অভিযানে ২ মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় জুরাছড়ি ইউনিয়নের মিতিংগাছড়ির রাস্তা মাথা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, এরাইছড়ি মৌজার আনন্দ পাড়ার পদ্ম ধর চাকমার ছেলে ভাগ্য ধন চাকমা (২৫) ও একই পাড়ার নতুন বসতি এনধর চাকমার ছেলে চন্দন চাকমা (৩০)।
আরও পড়ুন: বিজয়নগরে গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় মাদক কারবারি চন্দন চাকমার দেহ ও ব্যাগ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার সাথে তাকা ভাগ্যধন চাকমাকেও সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
