খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬

রাজধানীর খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে নাগ্গাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত নামপরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে তৌহিদের বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়। ভোর চারটার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইত্তেফাক/এএম