ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই ফল প্রকাশ করা হয়।
এতে উত্তীর্ণ হয়েছেন ৪৩৬২ জন। পাসের হার ১৫.৪৯%। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : বশেমুরবিপ্রবির আরও এক সহকারী প্রক্টরের পদত্যাগ
বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে জানা যাবে। এ ছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফলাফল জানতে পারবে।
ইত্তেফাক/ইউবি
