ভাঙছে ইমরান-অবন্তিকার সংসার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১১

ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে অবন্তিকার। সম্প্রতি এমন খবরে তোলপাড় হয়ে যায় বি টাউন। কী কারণে ইমরান-অবন্তিকার সাজানো সংসার ভেঙে যাচ্ছে, সে বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তারকা দম্পতিকে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে নিজেরা মুখ না খুললেও বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন অবন্তিকার মা বন্দনা মালিক।

পিঙ্কভিলার খবর অনুযায়ী, বলিউডে শেষবারের মতো ‘কাট্টি বাট্টি’তে দেখা যায় ইমরান খানকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর গত ৪ বছর ধরে বড় পর্দায় দেখা যায়নি ইমরানকে। এমনকী, গত ৪ বছর ধরে অভিনয় জগতে দেখা যায়নি ইমরানকে। অভিনয় থেকে সরে এসে পরিচালনার কাজ করতে চাইছিলেন কিন্তু তাতেও সফল হননি। শুধু মাত্র টুকটাক নাটকে অভিনয় করে এতদিন ধরে সংসার চলছিল ইমরান-অবন্তিকার।

আরো পড়ুন: পূজায় ভারতকে ৫০০ টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ

ইমরানের কোনও রোজগার না থাকায় এতদিন পর্যন্ত অবন্তিকার পরিবারই তাদের সংসার চালাচ্ছিল। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দিনের পর দিন ধরে অশান্তি বাড়তে শুরু করে। পরিবারের মানুষের সাহায্যেও ইমরান, অবন্তিকার সম্পর্কের কোনও উন্নতি হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘদিন ধরে স্বামী, স্ত্রীর মধ্যের ঝামেলার রেশ প্রভাব ফেলছিল তাদের সন্তান ইমারার মধ্যে। ফলে হঠাত করেই ইমরানের বাড়ি ছেড়ে ইমারাকে নিয়ে বেরিয়ে য়ান অবন্তিকা। এরপরই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে কোনও রোজগার না থাকায় জমানো টাকা সব শেষ হয়ে যায়। ফলে ছোট ছোট কথায় রেগে যাচ্ছিলেন ইমরান। তার জন্যই ইমরান-অবন্তিকার মধ্যে আরো বেশি করে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তবে বিষয়টি নিয়ে অবন্তিকার মা মুখ খুললেও, সামনে আসেননি আমির খানের ভাগ্নে ইমরান খান।

ইত্তেফাক/বিএএফ