নির্মাণাধীন ভবনের ছাদে অজ্ঞাত যুবকের লাশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম আমতলা নামক স্থানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।  

থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানায়, চিত্র নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লার নির্মাণাধীন ভবনে সকালে শ্রমিকেরা কাজ করতে এসে ছাদে এক যুবকের লাশ ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: বনিবনা হয়নি তাই স্ত্রীকে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লাশের পরিচয় শনাক্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। সংবাদ পেয়ে জেলা সদর থেকে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি