বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৩য় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতে ৪ কর্মকর্তা কারাগারে
এর আগে ভর্তি কমিটির ১ম সভা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও ভর্তি কমিটির ২য় সভায় তা স্থগিত করা হয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ইত্তেফাক/অনি
