অসুস্থ গরু জবাইয়ের অপরাধে দুই কসাইয়ের কারাদণ্ড

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৫

অসুস্থ এবং দুর্গন্ধযুক্ত গরু জবাই করার অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

ঘটনায় জানা যায়, বল্লা মধ্য পাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে নাছির উদ্দিন ও মরহুম এখলাছ উদ্দিনের ছেলে বকুল হোসেন বাগুটিয়া বিলবর্ণি এলাকায় একটি অসুস্থ ও দুর্গন্ধযুক্ত গরু জবাই করে। 

আরও পড়ুন : ঢাকায় আসতে পারেন পেলে!

জবাই করা গরুর মাংস টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই কসাইকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কসাইকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

ইত্তেফাক/কেআই