কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ধর্ষক মো. শহিদুল ইসলামকে (৫২) পুলিশ গ্রেফতার করেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মৃত ইউনিস আলীর ছেলে মো. শহিদুল ইসলাম তাকে ফুসলিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে চালু হচ্ছে পরমাণু বিষয়ক ‘ইনফরমেশন সেন্টার’
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে গত রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
