মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে বায়জিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বায়জিদ উপজেলার ভাংনী ইউনিয়নের বেনুপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল বায়জিদ। এ সময় অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন পুকুর পাড়ে ছুটে আসেন।
আরও পড়ুন: এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই: শেখ হাসিনাকে মোদি
পরে, মৃত্যু অবস্থায় শিশু বায়জিদকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে
