মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৮

মিঠাপুকুরে একশ পিস ইয়াবাসহ চার মামলার আসামি মাদক ব্যবসায়ী আবু তাহের দুলু ওরফে খুটা দুলুকে (৪৬) গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার ময়েনপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর উত্তর ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের দুলু ওরফে খুটা দুলু নামে এক মাদক ব্যবসায়ীকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার  নামে মাদক আইনে আরও চারটি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে আবাসন খাতের অবদান বাড়ছে 

ইত্তেফাক/কেকে