পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ শুরুর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জাতীয় পার্টির (জেপি) উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়া অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, আব্দুল জলিল মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, পূর্ব ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমান মজুমদার,পশারি বুনিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র বড়াল,স্থানীয় সমাজসেবী মো. সেন্টু মোল্লা, আমির হোসেন মল্লিক প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুছ আলী। পরে শিক্ষার্থীদের হাতে মিড ডে মিলের জন্য খাবার তুলে দেন প্রধান অতিথি।
আরো পড়ুন: রশিদদের কোচ হলেন প্রোটিয়া অলরাউন্ডার ক্লুজনার
উল্লেখ্য, এ উপজেলাসহ দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদের অসহায় দরিদ্র মেধাবীদের শিক্ষা বিস্তারের জন্য সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ১৯৯৪ সালে ব্যক্তিগতভাবে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
ইত্তেফাক/বিএএফ
