গাংনী সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় রিফুজিপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শেওড়াতলা বিওপির হাবিলদার মো. জুনায়েদ আহম্মেদ এর নেতৃত্বে রিফুজিপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতের ১২ বোতল জেডি মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ভুটান ফিফা প্রীতি ম্যাচ আজ
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
