নরসিংদীর শিবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ঘাশিরদিয়া (গাংপাড় ব্রিজ) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানিয়েছেন, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাক ও ভৈরব গামী বিদ্যুতের খুটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খুটিবাহী ট্রাকের হেলপার মারা যায়।
আরও পড়ুন: তালায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোর চারটার দিকে ইটাখোলা হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি ও মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/এমআরএম
