মুক্তাগাছায় বস্তার ভিতরে মিলল মানুষের কঙ্কাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫

মুক্তাগাছায় সড়কের পাশে বস্তার ভিতরে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কালিবাড়ি- চেচুয়া সড়কের হাতিল এলাকা থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গ্রামবাসীদের কাছ থেকে সংবাদ পেয়ে বস্তায় রাখা কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মুক্তাগাছায় চার সন্তানের জননীর লাশ উদ্ধার

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, এ কঙ্কাল নারী নাকি পুরুষের তা নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/এমআরএম