কণ্ঠশিল্পী নুসরাত জাহান কৃতি। এদেশের অগনিত শিল্পীর মতো নিজের গানের আইডল ভাবেন কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকরকে। তাই গত ২৮ সেপ্টেম্বর শিল্পীর জন্মদিন উপলক্ষে প্রকাশ করেন নতুন একটি অ্যালবাম।
অ্যালবামের শিরোনাম ‘না যেও না’। ইউটিউবের এই বায়বীয় যুগে শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবেই এই অ্যালবাম প্রকাশ করেন নিজের রেকর্ড লেবেল থেকে।
আরও পড়ুন: নোবেল কমিটির কাছে শেখ সেলিমের অনুরোধ
ঢাকার স্থানীয় এক রেস্তোরায় এর প্রকাশনী অনুষ্ঠানে কৃতিকে আশীর্বাদ জানাতে এসেছিলেন মাকসুদুল হক, কাজী হাবলু, মডেল অভিনেতা শিমুল, কৃতির বাবা কণ্ঠশিল্পী মোস্তফা কাউয়ুম সহ অনেকে।
ইত্তেফাক/ইএইচএম
