মানিকগঞ্জের তিনটি আসনে প্রতীক বরাদ্দ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

মানিকগঞ্জের পৃথক তিনটি আসনে আওয়ামী লীগের এক বিদ্রোহীসহ বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম ফেরদৌস। সোমবার বেলা ১১টা দিকে জেলা প্রশাসকের হলরুমে বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে আওয়ামী লীগের প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় পেয়েছেন নৌকা প্রতীক, আওয়ামী লীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী এবিএম আনোয়ারুল হক পেয়েছেন সিংহ প্রতীক, বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবির পেয়েছেন ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খোরশেদ আলম প্রতীক এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. ফারুক হোসেন (আসাদ) পেয়েছেন হারিকেন প্রতীক। অপর দিকে মানিকগঞ্জ-২ (সিংগাইর-সদরের একাংশ-হরিরামপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন নৌকা প্রতীক, এছাড়া বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান পেয়েছেন ধানের শীষ, এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এসএম, আব্দুল মান্নান পেয়েছেন লাঙল প্রতীক, বিকল্পধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন পেয়েছেন কুলা প্রতীক, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখা।

এদিকে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা পেয়েছেন ধানের শীষ প্রতীক, গণফোরাম প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন উদিয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল আলম রুবেল পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. রফিকুল ইসলাম অভি পেয়েছেন কোদাল প্রতীক।
ইত্তেফাক/আরকেজি