হালুয়াঘাটে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫

রবিবার সকালে হালুয়াঘাট জুগলী ইউনিয়নের পশ্চিম ঘিলাভুই গ্রামে নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সকালে নদীর পাড়ে গিয়ে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে রেফাজ (২৫) নামে যুবকের লাশ উদ্ধার করে। সে একই গ্রামের আশ্রাব আলীর পুত্র বলে জানা যায়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার আলমগীর ও আমি ঘটনাস্থল পরিদর্শন করি। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি