শিক্ষার্থী নির্যাতনে ঢাবির ১ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে ‘স্ট্যাম্প দিয়ে মারায়’ সাময়িক বহিষ্কার করা হয়েছে এক শিক্ষার্থীকে। বহিষ্কৃত শিক্ষার্থী বিজয় একাত্তর হলের রাব্বি আহম্মেদ। সে একজন ছাত্রলীগ কর্মী এবং হলটির অনাবাসিক শিক্ষার্থী এবং উর্দু বিভাগের ছাত্র। 

গতকাল রবিবার বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া এই বহিস্কারাদেশ দেন। হল প্রাধ্যক্ষ সাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিজয় একাত্তর হলের অতিথি কক্ষে প্রথম বর্ষের একজন ছাত্রকে স্ট্যাম্প দিয়ে আঘাত করতে দেখা যায়। যা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ 

ওই নোটিশে রাব্বি আহম্মেদকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন তা  জানতে চেয়ে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

আরও পড়ুন: নেত্রীকে মুক্ত করতে রক্ত দেওয়া ছাড়া উপায় নেই : গয়েশ্বর

এর আগে গত শুক্রবার ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করায় বিজয় একাত্তর হলের ১ম বর্ষের শিক্ষার্থী রানা আখন্দকে গেস্টরুমে স্ট্যাম্প দিয়ে মারধরের অভিযোগ উঠে।  অভিযুক্ত ও অভিযোগকারী দুজনই ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

ইত্তেফাক/নূহু